লেবীয়দের বিভাগ
1. রাজা দায়ূদের বয়স হওয়ায তিনি তাঁর পুত্র শলোমনকে ইস্রায়েলের রাজপদে অধিষ্ঠিত করে
2. ইস্রায়েলের সমস্ত নেতা, যাজক ও লেবীয়দের ডেকে পাঠালেন
3. তিনি গুনে দেখলেন 30 বছরের বেশি বয়স্ক লেবীয়দের সর্বমোট সংখ্যা 38,000 জন
4. দায়ূদ আদেশ দিলেন, “24,000 জন লেবীয় প্রভুর মন্দির বানানোর কাজের তত্ত্বাবধান করবে
5. 4,000 লেবীয় দ্বাররক্ষী হবে
6. দায়ূদ গের্শোন, কহাত্ ও মরারি লেবির পুত্রদের পরিবারগোষ্ঠী অনুসারে তিন ভাগে ভাগ করলেন
7. গের্শোন পরিবারগোষ্ঠী থেকে ছিলেন লাদন আর শিমিযি
8. লাদনের তিন পুত্রের নাম যথাএমে য়িহীযেল, সেথম ও য়োয়েল
9. আর লাদন পরিবারের নেতা শিমিযির তিন পুত্রের নাম শলোমোত্, হসীযেল ও হারণ
10. শিমিযির চার পুত্রের নাম যথাএমে য়হত্, সীন, য়িযূশ ও বরীয
11. য়হত্ ছিল প্রধান এবং সীষ ছিল দ্বিতীয়
12. কহাতের চার পুত্রের নাম অম্রাম, য়িষ্হর, হিব্রোণ ও উষীযেল
13. অম্রামের পুত্রদের নাম ছিল হারোণ আর মোশি
14. মোশি ছিলেন ঈশ্বরের লোক
15. তাঁর পুত্র গের্শোম আর ইলীযেষরকে লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্গত হিসেবে ধরা হয়
16. ইলীযেষরের বড় ছেলের নাম রহবিয আর
17. গের্শোমের বড় ছেলের নাম ছিল শবূযেল
18. য়িষ্হরের বড় ছেলের নাম শলোমীত্
19. হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান য়িরিয, দ্বিতীয় অমরিয, তৃতীয় য়হসীযেল আর চতুর্থ য়িকমিযাম
20. উষীযেলের পুত্রদের নাম যথাএমে মীখা ও য়িশিয
21. মরারির পুত্রদের নাম মহলি আর মূশি
22. ইলিয়াসর অপুত্রক অবস্থাতেই মারা গিয়েছিলেন
23. মূশির পুত্রদের নাম মহলি, এদর ও য়িরেমোত্
24. কুড়ি বছরের বেশি বয়স্ক লেবির উত্তরপুরুষদের মধ্যে যারা প্রভুর মন্দিরে কাজ করেছিল, পরিবার অনুযায়ী তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল
25. দায়ূদ বলেছিলেন, “ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শান্তি দিয়েছেন
26. তাই লেবীয়দের আর পবিত্র তাঁবু বা প্রভুর সেবার উপকরণ বহিতে হবে না
27. ইস্রায়েলের লোকদের প্রতি দায়ূদের শেষ আদেশ ছিল লেবি পরিবারগোষ্ঠীর উত্তরপুরুষের লোকসংখ্যা গণনা করা
28. লেবীয়রা হারোণের উত্তরপুরুষদের মন্দিরে প্রভুর কাজকর্মের সহায়তা করতেন, এছাড়াও তাঁরা মন্দিরের উঠোন এবং আশেপাশের ঘরগুলোর তদারকি করতেন
29. টেবিলের ওপর রুটি রাখবার এবং গম, শস্য নৈবেদ্য ও খামিরবিহীন রুটি রাখবারও দায়িত্ব ছিল তাঁদের ওপর
30. প্রতি দিন সকালে ও সন্ধ্যায় তাঁরা প্রভুর প্রশংসা করতেন ও তাঁকে ধন্যবাদ দিতেন
31. লেবীয়রা প্রভুর কাছে বিশ্রামের দিন, অমাবস্যার দিন ও অন্যান্য উত্সবের দিনগুলিতে হোমবলি উত্সর্গ করতেন
32. লেবীয়রা তাঁদের আত্মীয়দের, য়ে যাজকরা ছিলেন হারোণের উত্তরপুরুষ প্রভুর মন্দিরে সেবার কাজে সাহায্য করতেন